1 Answers

উদ্দীপকের হায়দারের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জনের দিকটি প্রতিফলিত হয়েছে। 

মনুষ্যত্বই মানুষের সবচেয়ে বড় অর্জন। মনুষ্যত্ববোধসম্পন্ন মানুষ দ্বারা সুন্দর ও সুশৃঙ্খল মানবসমাজ গড়ে ওঠে। মনুষ্যত্ব হচ্ছে মানুষের সবরকম মানবীয় গুণের সমন্বয়ে গড়ে ওঠা বিষয়, যা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।

'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের দুটি সত্তার কথা বলেছেন। এর একটি জীবসত্তা, অন্যটি মানবসত্তা বা মনুষ্যত্ব। জীবসত্তা মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতির সন্ধান দেয়। আর মানবসত্তা মানুষকে ক্ষুধা নিবারণের আকাঙ্ক্ষা থেকে মুক্তি দিয়ে মনুষ্যত্বলোকের সন্ধান দেয়। মানুষ তা দিয়ে নিজেকে অন্যান্য প্রাণী থেকে উন্নত হওয়ার বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করে। প্রবন্ধের এই বিষয়টির সঙ্গে উদ্দীপকের হায়দারের মিল রয়েছে। কারণ তিনি লোভ-লালসাহীন ও দায়িত্বশীল মানুষ। তিনি সম্পদের পাহাড় না গড়ে জনসাধারণের সেবা করাকেই ব্রত মনে করেন। তাঁর কর্মকাণ্ডে শিক্ষার প্রকৃত লক্ষ্য অর্জনের দিকটি প্রতিফলিত হয়েছে। তার জীবনে শিক্ষা সোনা ফলাতে পেরেছে। এভাবে হায়দারের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জনের দিকটি প্রতিফলিত হয়েছে।

4 views

Related Questions