1 Answers

উদ্দীপকের রফিক সাহেবের চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত শিক্ষার প্রয়োজনের দিকটি প্রতিফলিত হয়েছে। 

মূল্যবোধের সঠিক বিকাশ ঘটাতে হলে অবশ্যই সুশিক্ষা গ্রহণ করতে হবে। জীবনে মনুষ্যত্বের স্বাদ পেতে প্রকৃত শিক্ষার কোনো বিকল্প নেই। কিন্তু জীবসত্তাকে টিকিয়ে রাখতেই মানুষ অধিক মনোযোগী। ফলে অর্থচিন্তা সারাক্ষণ মানুষকে ব্যস্ত রাখে। অর্থচিন্তায় ব্যস্ত মানুষ প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে পারে না।

উদ্দীপকের রফিক সাহেব পড়াশোনার শেষে চাকরিতে যোগ দেন। অথচ তিনি শিক্ষার সুফল পাননি। কারণ অর্থচিন্তার নিগড় থেকে তিনি বের হতে পারেননি। তাই অসৎ পথে অর্থ উপার্জন করে ধনবান হতে চেয়েছেন। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক শিক্ষার দুটি দিকের কথা বলেছেন। একটি প্রয়োজনের দিক, অন্যটি অপ্রয়োজনের দিক। আর এই অপ্রয়োজনের দিকটিই শ্রেষ্ঠ। কেননা শিক্ষার এই দিকটি শেখায় জীবনকে উপভোগ করে মনুষ্যত্বের অধিকারী হতে। উদ্দীপকের রফিক সাহেব এ দিকটির দেখা পাননি। তার মধ্যে শিক্ষার প্রয়োজনীয় তথা ক্ষুৎপিপাসা পূরণের দিকটিই প্রতিফলিত হয়েছে।

6 views

Related Questions