উদ্দীপকের বিষয় 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে কোন ভাবের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের বিষয় 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে প্রকাশিত অন্নচিন্তা ও অর্থচিন্তা থেকে মুক্তিলাভের জন্য শিক্ষাকে ব্যবহার করার দিকটির প্রতি ইঙ্গিত করে।
মানুষের জীবনে অন্নবস্ত্রের যেমন প্রয়োজন আছে তেমনই প্রয়োজন আছে মূল্যবোধ অর্জনের। তথাপি মানুষ বেঁচে থাকার জন্য এ চিন্তা থেকে বের হতে পারে না। মানুষ শিক্ষাকে এই ক্ষুদ্র উদ্দেশ্যে ব্যবহার করে সংকীর্ণতার বেড়াজালে আবদ্ধ করে ফেলে।
উদ্দীপকে শিক্ষাকে অন্নসংস্থানের অন্যতম উপায় হিসেবে কীভাবে ব্যবহার করা হচ্ছে সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে। শিক্ষার আস্ফালনে প্রকৃত উদ্দেশ্য থেকে মানুষ ছিটকে পড়ে অন্ন-বস্ত্র সংস্থানের ক্ষেত্রে শিক্ষাকে ব্যবহার করছে। এই দিকটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধেও আলোচিত হয়েছে। লেখক এখানে শিক্ষার দুটি দিক তুলে ধরেছেন। এর প্রয়োজনের দিক এবং অপ্রয়োজনের দিক সম্পর্কে বর্ণনা করতে গিয়ে লেখক বলেছেন অন্ন-বস্ত্রের চিন্তায় মানুষ শিক্ষাকে ব্যবহার করার ভুল পন্থা গ্রহণ করছে, যা শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে ব্যাহত করছে। প্রবন্ধের এই ভাবটিই উদ্দীপকে উঠে এসেছে।