1 Answers

উদ্দীপকে ব্যবসায়ী মামুন ওজনে কম দেওয়া, ভেজাল মেশানো প্রভৃতি প্রতারণামূলক কাজ না করে সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসায় পরিচালনা করছেন। তার চরিত্রে ব্যবসায়ে সততা সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে।

ব্যবসায়-বাণিজ্য একটি পবিত্র পেশা। আমাদের প্রিয়নবি (স.) নিজেও ব্যবসায় করেছেন। সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতে অত্যন্ত সম্মান ও মর্যাদার অধিকারী হবেন। রাসুল (স.) বলেছেন-

"বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন।” (ইবনে মাজাহ)

উদ্দীপকের ব্যবসায়ী মামুন এ হাদিসের শিক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়ে সৎভাবে ব্যবসায় করছেন।

5 views

Related Questions