1 Answers
উদ্দীপকে দৃশ্যপট-১-এ মতি মিয়ার চরিত্রে সূরা আল-মাউন- এর শিক্ষা লঙ্ঘিত হয়েছে।
সূরা আল-মাউনে আল্লাহ তায়ালা যে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন, তা হলো বিচার দিবসকে অস্বীকার করা জঘন্য কাজ। এটি কাফির মুনাফিকদের কাজ। ইয়াতিম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয়, বরং তাদের যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করতে হবে। ইয়াতিম, নিঃস্বদের সাহায্য-সহযোগিতার জন্য পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে। কোনোক্রমেই সালাতে অবহেলা করা যাবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে। সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য রয়েছে মহাধ্বংস। উদ্দীপকের মতি মিয়া ভাইকে দেখানোর জন্য নামায পড়েছে এবং প্রতিবেশীকে কোনো সাহায্য না করায় এ সূরার শিক্ষায় সুস্পষ্ট লঙ্ঘন লক্ষ করা যাচ্ছে।