1 Answers
সাজিদ সাহেবের কর্মকান্ডে সূরা আল-মাউনের শিক্ষা লঙ্ঘিত হয়েছে।
সূরা আল-মাউন আল-কুরআনের ১০৭তম সূরা। এই সূরায় মহান আল্লাহ কাফির ও মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা দিয়েছেন। পাশাপাশি মানুষকে এহেন কাজ সম্পর্কে সতর্কও করেছেন। উদ্দীপকে সাজিদ সাহেবের মতো ব্যক্তিদের সম্পর্কে মহান আল্লাহ সূরা আল-মাউন নাজিল করেছেন। সূরা আল-মাউনের শিক্ষা হলো ইয়াতিম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয়, বরং তাদের যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করতে হবে এবং এ ব্যাপারে অন্যদেরও উৎসাহ দিতে হবে। এই সূরার আরও শিক্ষা হলো, কোনোক্রমেই সালাতে অবহেলা করা যাবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত সালাত আদায় করতে হবে। কিন্তু সাজিদ সাহেবের কর্মকান্ড এসবের সম্পূর্ণ বিপরীত।
তাই বলা যায়, সাজিদ সাহেবের কর্মকাণ্ডে সূরা আল-মাউনের শিক্ষা লঙ্ঘিত হয়েছে।