1 Answers

সাজ্জাদ সাহেব শিল্পপতি হয়েও শ্রমিকের পাওনা বেতন দিতে গড়িমসি করেন। এতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। সাজ্জাদ সাহেবের এ কাজটি দ্বারা নবি (স.)-এর আদেশ লঙ্ঘিত হয়েছে। নবি (স.) বলেছেন, "শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক পরিশোধ কর।" সাজ্জাদ সাহেব মুসলিম হয়েও নবি (স.)-এর আদেশের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন। তার এ কাজ দ্বারা হাক্কুল ইবাদ বিঘ্নিত হয়েছে এবং তার অসাধু চরিত্রের প্রকাশ ঘটেছে। সাজ্জাদ সাহেবের স্মরণ রাখা দরকার, শ্রমিরা কষ্ট করে পণ্য উৎপাদন করার কারণে তার কারখানা চালু থাকে এবং তিনি শিল্পপতি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছেন।

শ্রমিকদের পাওনা হাক্কুল ইবাদ বা বান্দার অধিকার। হাক্কুল ইবাদ পালনে মহান আল্লাহ কঠোর নির্দেশ জারি করেছেন। তাই সাজ্জাদ সাহেবের উক্ত আচরণের সংশোধন হওয়া জরুরি।

 

4 views

Related Questions