1 Answers

জনাব রহিম উদ্দিনের আচরণে সালাতের সাম্যের শিক্ষা উপেক্ষিত হয়েছে।

সালাতের অন্যতম শিক্ষা হলো এখানে ছোট-বড়, ধনী-গবির, উঁচু- নীচু সবাই সমান। তাই সবাই সালাতে এক কাতারে দাঁড়ায়। এখানে ধনীর পাশে গরিব দাঁড়ালে তাকে সরিয়ে দেওয়ার সুযোগ নেই। এমনকি রাজার পাশে চাকর দাঁড়ালেও তাকে সেখানে থেকে পিছনে পাঠানো যাবে না।

সালাতে সকলে এক আল্লাহর গোলাম হিসেবে তাঁর সম্মুখে দাঁড়ায়। সেখানে সবার একই পরিচয়। আর তা হলো সবাই আল্লাহর গোলাম। তাই রহিম উদ্দিন দিনমজুর মফিজ মিয়াকে জুমার সালাতে তার পাশ হতে সরে গিয়ে পিছনের সারিতে দাঁড়াতে বলে সালাতের উক্ত শিক্ষাকে উপেক্ষা করেছে।

5 views

Related Questions