1 Answers
জনাব শিহাব উদ্দিন তার প্রতিষ্ঠানে কল্যাণকামী স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করছেন।
যে নেতৃত্ব কর্মীদের সাথে স্বৈরতান্ত্রিক আচরণ করেন কিন্তু সর্বদা কর্মীদের কল্যাণে নিজেকে নিবেদিত রাখেন তাকে কল্যাণকামী স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলা হয়। কল্যাণকামী স্বৈরতান্ত্রিক নেতা কর্মীদের সাথে পিতার ন্যায় আচরণ করে আস্থাশীল সম্পর্ক তৈরি করেন। নেতা সর্বদা অধস্তনদের প্রতি সদয় থাকেন। কর্মীরাও কাজে উৎসাহবোধ করেন। তবে তিনি স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে কাজ করিয়ে নেন। ফলে কর্মীরা নিজের কল্যাণের কথা চিন্তা করে নেতার নেতিবাচক আদেশ পালন করতে দ্বিধাবোধ করে না।
উদ্দীপকে জনাব শিহাব উদ্দিন তার প্রতিষ্ঠানে সর্বদা কর্মীদের কল্যাণের কথা চিন্তা করে কার্যাবলি পরিচালনা করে থাকেন। কিন্তু কারও কোনো কথা শোনেন না। ফলে কর্মীদের মাঝে অসন্তোষ বেড়ে যায় এবং উৎপাদন হ্রাস পায়। যা কল্যাণকামী স্বৈরতান্ত্রিক নেতৃত্বের স্বরূপ। তাই বলা যায়, জনাব শিহাব উদ্দিন তার প্রতিষ্ঠানে কল্যাণকামী স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করছেন।