1 Answers

উদ্দীপকে প্রতিষ্ঠানটিতে জনাব সাব্বির কর্মকেন্দ্রিক নেতৃত্ব অনুসরণ করেছেন। যে নেতৃত্বে নেতা কর্মীর চেয়ে কাজকে বেশি প্রাধান্য দেন তাকে কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলে। এ নেতৃত্ব ব্যবস্থায় কর্মীদের কাছ থেকে। কাজ আদায়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এজন্য নেতা সবসময় কর্মীদের কাজে ব্যস্ত রেখে সর্বোচ্চ পর্যায়ে কার্যসম্পাদনের চেষ্টা চালায়। ABC সিমেন্ট ইন্ডাস্ট্রিজের উৎপাদক ব্যবস্থাপক জনাব সাব্বির কর্মীদের কাছ থেকে বেশি কাজ আদায়কেই গুরুত্বপূর্ণ মনে করেন। তিনি কর্মীদের কোনো সুযোগ-সুবিধা দেন না। কর্মীদের চাইতে প্রতিষ্ঠানের উৎপাদনকেই প্রাধান্য দেন। সাধারণত কর্মকেন্দ্রিক নেতৃত্বে দেখা যায়, কর্মীদের ভালো-মন্দ বিবেচনার চাইতে কাজ আদায়কেই বেশি গুরুত্ব দেয়। সুতরাং উদ্দীপকে প্রতিষ্ঠানটিতে সাব্বির কর্মকেন্দ্রিক নেতৃত্ব অনুসরণ করেছেন।

5 views

Related Questions