1 Answers
জনাব সদরুদ্দিন দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানে গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব অনুসরণ করছেন।
যে নেতৃত্ব অধস্তনদের মতের প্রাধান্য দেয় তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা দলের ওপর ক্ষমতা অর্পণ করেন। সকলের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্ত গ্রহণে প্রতিটি স্তরের কর্মীবৃন্দ অংশগ্রহণ করে। তিনি কোনো সিদ্ধান্ত নিজে গ্রহণ করেন না বা দলের ওপর চাপিয়ে দেন না। এজন্য নেতা কর্মীদেরকে তথ্যাবলি ও মতামত প্রদানের আহ্বান জানান এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যথাসম্ভব অংশগ্রহণের জন্য আহ্বান করেন। এ ব্যবস্থায় কর্মীদেরকে সুখ-দুঃখের অনুভূতিপ্রবণ মানুষ হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। তাই এ ব্যবস্থায় কর্মিগণ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সহযোগিতার মনোভাব নিয়ে কার্যসম্পাদন করেন।
উদ্দীপকে দেখা যায়, জনাব সদরুদ্দিন দীর্ঘদিন তার প্রতিষ্ঠানের কর্মীদের মতামতের মূল্যায়ন করে আসছেন। ফলে উৎপাদন মান বৃদ্ধি পেয়েছে, বেড়েছে প্রতিষ্ঠানের সুনাম। অর্থাৎ তিনি কর্মীদের মতামতের ওপর ভিত্তি করে নেতৃত্ব প্রদান করেন যা নিঃসন্দেহে গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্বের বৈশিষ্ট্যস্বরূপ।