1 Answers

উদ্দীপকে মি. জহীর কর্মকেন্দ্রিক নেতৃত্ব অনুসরণ করেছেন। যে নেতৃত্বে নেতা কর্মীর চেয়ে কাজকে বেশি প্রাধান্য দেন, তাকে 'কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলে। এ নেতৃত্ব ব্যবস্থায় কর্মীদের কাছ থেকে কাজ আদায়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এজন্য নেতা সবসময় কর্মীদের কাজে ব্যস্ত রেখে সর্বোচ্চ পর্যায়ে কার্যসম্পাদনের চেষ্টা চালায়। উদ্দীপকে মি. জহীর একটি বৃহদায়তন কোম্পানির একজন উৎপাদন ব্যবস্থাপক। তিনি কর্মীদের নির্দিষ্ট সময়ের চেয়ে কাজ বেশি করাতে বাধ্য করেন। তিনি কর্মীদের ভালো-মন্দ, সুযোগ-সুবিধা বিবেচনা করেন না। তিনি শুধু প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তাই বলা যায়, মি. জহীর কর্মকেন্দ্রিক নেতৃত্ব অনুসরণ করেন।

5 views

Related Questions