1 Answers

জনাব জাহিন প্রতিষ্ঠানে লাগামহীন বা মুক্ত নেতৃত্ব অনুসরণ করছেন। নেতা যখন স্বাধীনভাবে কর্মীদেরকে কাজ করতে দেয় এবং কর্মীর কাজে কোনো প্রকার ক্ষমতা বা কর্তৃত্ব আরোপ করে না, তখন তাকে লাগামহীন নেতৃত্ব বলে। মুক্ত নেতা কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকেন। এরূপ নেতৃত্বের প্রকৃতি হলো এতে অধস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করে। এরূপ নেতা নিজে কাজ করতে পছন্দ করে না অর্থাৎ কর্মবিমুখ হয়, কর্মীদের প্রতিও সুনির্দিষ্টভাবে আদেশ-নির্দেশনা দেন না। কর্মীরা নিজের ইচ্ছেমতো কাজকর্ম করে নেয়।
উদ্দীপকে দেখা যায়, জনাব জাহিন একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হয়েও নিজে প্রতিষ্ঠানে খুব একটা সময় দেন না অর্থাৎ তিনি কর্মবিমুখ। তিনি কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকতে চান। এতে কর্মীরা নিজেদের মতো মুক্তভাবে কাজ করে থাকে। ভুল-ত্রুটি হলে তা ধরিয়ে দেওয়া বা সংশোধন করার মতো নেতা নেই। অর্থাৎ লাগামহীনভাবে নেতৃত্ব প্রদান করা হচ্ছে। জনাব জাহিনের নেতৃত্বের ধরন বিশ্লেষণ করে দেখা যায় তা লাগামহীন নেতৃত্বের বৈশিষ্ট্য বহন করে। অর্থাৎ তিনি মুক্ত বা লাগামহীন নেতৃত্ব অনুসরণ করছেন।

4 views

Related Questions