1 Answers

উদ্দীপকে তাপস রায় পিতৃসুলভ নেতৃত্ব অনুসরণ করেছেন।

সর্বময় ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও নেতা যখন অধস্তন কর্মীদেরকে পিতার ন্যায় স্নেহ ও শাসনে কাজ করতে অনুপ্রাণিত করেন, তখন তাকে পিতৃসুলভ নেতৃত্ব বলা হয়।

উদ্দীপকে জনাব তাপস রায় আল-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক। তিনি ব্যাংকের কর্মীদের কাছে কাজের জবাবদিহি না নিলেও তাদের স্নেহ এবং মমতা দ্বারা কাজ আদায় করিয়ে নেন। কর্মীরা অনেক সময় ভুল করলেও তিনি উত্তেজিত না হয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, যা পিতৃসুলভ নেতৃত্বের অন্তর্ভুক্ত। এ ধরনের নেতা কর্মীদের অভাব- অভিযোগ সহানুভূতির সাথে বিবেচনা এবং সমাধান দেয়। তাছাড়া জনাব তাপস রায় কর্মীদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে কাজ করতে সাহায্য করে। তবে এরূপ নেতৃত্বের প্রতি অধীনস্থরা বেশি সন্তুষ্ট থাকে এবং তাদের সর্বাত্মক প্রচেষ্টা লক্ষ্যার্জনে নিয়োগ করে। তাই বলা যায়, উদ্দীপকের তাপস রায় পিতৃসুলভ নেতৃত্ব অনুসরণ করেন।

4 views

Related Questions