1 Answers

উদ্দীপকে আয়মান তাহির স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেছেন। যে নেতৃত্বে কোনো জবাবদিহি না করে কেবল কর্মীদের নির্দেশ দিয়ে কাজ আদায় করে, তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে।

উদ্দীপকে আয়মান তাহির একটি বৃহদায়তন কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক। তিনি কর্মীদের নির্দিষ্ট সময়ের মধ্যে সবসময়ই কাজ বেশি করতে বাধ্য করেন। কর্মীদের ভালো-মন্দ বিবেচনা না করে উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দেয় যা স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পড়ে। এরূপ নেতৃত্বে নেতা তার কাজের জন্য কারও নিকট জবাবদিহি করেন না; বরং কর্মীদেরকে ভয়-ভীতি প্রদর্শন ও শাস্তি প্রদানের মাধ্যমে তাদের থেকে কাজ আদায়ের চেষ্টা করে থাকেন। এক্ষেত্রে আয়মান তাহির যা ভালো মনে করেন তাই করে থাকেন। তাই বলা যায়, আয়মান তাহির স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেছেন।

4 views

Related Questions