1 Answers
উদ্দীপকে জনাব তাহির পরামর্শমূলক নির্দেশনা অনুসরণ করেছেন। অধস্তনদের সাথে পরামর্শ করে তার ভিত্তিতে নির্দেশনার বিষয়বস্তু ঠিক করার কৌশলকেই পরামর্শমূলক নির্দেশনা বলে।
উদ্দীপকে জনাব তাহির পরামর্শমূলক নির্দেশনা গ্রহণ করে ডিসেম্বর মাসে ৫ লক্ষ একক কলম উৎপাদনের টার্গেট নির্ধারণ করলেন। তিনি শ্রমিকদের সাথে এ বিষয় নিয়ে আলোচনা করলে তারা সামর্থ্য বিবেচনায় ৪ লক্ষ একক নির্ধারণ করতে বলে। অবশেষে জনাব তাহির শ্রমিকদের কথাই মেনে নেন যা পরামর্শমূলক নির্দেশনার অন্তরায়। পরামর্শমূলক নির্দেশনা একটি গণতান্ত্রিক পদ্ধতির নির্দেশনা। এরূপ পদ্ধতিতে কর্তৃপক্ষ নির্দেশ বাস্তবায়ন বা নির্দেশ পালনের সাথে যারা সরাসরি জড়িত তাদের সাথে আলাপ-আলোচনা করে এবং তাদের গঠনমূলক চিন্তাধারা ও সুচিন্তিত মতামতকে প্রাধান্য দিয়ে থাকে। এ প্রক্রিয়া প্রত্যেক কর্মী তার জ্ঞান ও অভিজ্ঞতাপ্রসূত মতামত প্রকাশের সুযোগ পায়। তাই বলা যায়, জনাব তাহির পরামর্শমূলক নির্দেশনা অনুসরণ করেন।