1 Answers

উদ্দীপকের মি. করিম পরামর্শমূলক নির্দেশনা অনুসরণ করেছেন বলে আমি মনে করি।

যে নির্দেশনা কার্যকর করার পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনা ও পরামর্শ গ্রহণ করে তাদের প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত হওয়া যায়, তাকে পরামর্শমূলক নির্দেশনা বলা হয়। পরামর্শমূলক নির্দেশনায় নির্দেশদানের পূর্বেই নির্দেশ পালনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত কর্মীদের সাথে নির্দেশনার বাস্তব কার্যকারিতা ও উন্নতি সাধনের বিষয়ে আলাপ- আলোচনা ও পরামর্শ করে নির্দেশনা প্রদান করা হয়। পরামর্শমূলক নির্দেশনা- নির্দেশনা প্রদানের একটি গণতান্ত্রিক পদ্ধতি। এক্ষেত্রে অধস্তন কর্মীরা নির্দেশনার বিষয়ে স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ পায়। এতে কর্মীরা নির্দেশনা বাস্তবায়নে খুব উৎসাহিত হন।

উদ্দীপকে করিম টেক্সটাইলের কর্ণধার মি. করিম তার প্রতিষ্ঠানের অধস্তনদের সাথে সর্বদা যোগাযোগ রাখেন। কোনো কার্যের নির্দেশনা নির্ধারণের পূর্বে তাদের সাথে আলাপ-আলোচনা করে নির্ধারণ করেন। এতে কর্মীরা নির্দেশনা বাস্তবায়নে খুব উৎসাহিত হয়। সুতরাং উদ্দীপকের আলোকে বলা যায়, মি. করিম পরামর্শমূলক নির্দেশনার অনুসরণ করেছেন।

5 views

Related Questions