1 Answers

উদ্দীপকে উল্লিখিত অবস্থা উত্তরণের জন্য গণতান্ত্রিক নেতৃত্ব উপযোগী বলে আমি মনে করি।

একটি প্রতিষ্ঠানে নেতৃত্ব কেমন হবে তা যেমনি নেতার চিন্তা-ভাবনা, মন-মানসিকতা ইত্যাদির ওপর নির্ভর করে তেমনি কর্মীদের মান, কার্যপরিবেশ, প্রতিষ্ঠানের সংস্কৃতি ইত্যাদির দ্বারাও প্রভাবিত হয়। উদ্দীপকে আয়মান তাহিরের প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব পরিহার করে গণতান্ত্রিক নেতৃত্ব প্রয়োগ করা উচিত। কারণ গণতান্ত্রিক নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত। অর্থাৎ এক্ষেত্রে সমগ্র ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে নেতা প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে হস্তান্তর করে। এছাড়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তনদের পরামর্শ গ্রহণ ও তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। ফলে কর্মীদের মনোবল, নৈতিকতা ও দক্ষতা বৃদ্ধি পায়। এতে কর্মীদের ভালো-মন্দ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় বলে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে আগ্রহী হয়। কারণ এরূপ নেতৃত্বে দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া ব্যবহার করা হয় এবং এটি কর্মীদের নিকট অধিক গ্রহণযোগ্য।

পরিশেষে বলা যায়, আয়মান তাহিরের প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান থাকায় কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে না। এরূপ অবস্থা উত্তরণের জন্য তাকে অবশ্যই গণতান্ত্রিক নেতৃত্ব প্রদান করা উচিত।

 

6 views

Related Questions