1 Answers
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় পিতৃসুলভ নেতৃত্ব অধিকতর প্রয়োগযোগ্য।
প্রভুত্বমূলক বা স্বৈরাচারী নেতৃত্বের উন্নত সংস্করণই হলো পিতৃসুলভ নেতৃত্ব। এক্ষেত্রে নেতা-ও অনুসারীদের মধ্যে পিতা ও সন্তানের সম্পর্ক লক্ষ করা যায়। নেতা এক্ষেত্রে অনুসারীদের প্রতি সদয় থাকে। অভাব-অভিযোগের প্রতি মনোনিবেশ করে এবং স্নেহ ও মমতার মাধ্যমে শ্রদ্ধাবোধ জাগ্রত করে কাজ আদায়ের চেষ্টা করে।
উদ্দীপকে মশিউর আহমেদ বাংলাদেশ অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা। পরিচালক। গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি কার্য পরিচালনা করেন। কর্মীদের বিভিন্ন অসুবিধার কথা তিনি শোনেন এবং সমাধানের চেষ্টা করেন। নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে মতামত দেওয়ার সুযোগ পেয়ে কর্মীরাও ব্যবস্থাপনার প্রতি সন্তুষ্ট। কর্মী ব্যবস্থাপনা ও পণ্যের মানের কারণে প্রতিষ্ঠানটি ISO সনদ লাভ করে। কিন্তু সম্প্রতি কিছু প্রতিযোগী প্রতিষ্ঠানের ইন্দনে কিছু শ্রমিক উক্ত প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার চেষ্টা করছে।
এ অবস্থায় ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে পিতৃসুলভ নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় অধিকতর প্রয়োগযোগ্য। কারণ নেতৃত্বের ধরনের মধ্যে সবচেয়ে উত্তম হলো গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব। যা ইতোমধ্যে প্রতিষ্ঠানে প্রয়োগ হয়েছে। তাই এখানে পরিস্থিতি মোকাবিলা করতে হলে সর্বশেষ পন্থা হলো পিতৃসুলভ নেতৃত্ব।