1 Answers
উদ্দীপকের সংগঠন দুটি হলো সরলরৈখিক সংগঠন এবং সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন।
যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। অপরদিকে, যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী ব্যবহার করা হয়, তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে।
সরলরৈখিক সংগঠনের ক্ষেত্রে কর্তৃত্ব রেখার বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তিগণ স্ব স্ব ক্ষেত্রে অধস্তন ব্যক্তিবর্গের ওপর অতিমাত্রায় কর্তৃত্বশালী থাকে। এটি সবচেয়ে সহজ প্রকৃতির সংগঠন কাঠামো। জটিলতামুক্ত ও সীমিত আয়তনবিশিষ্ট প্রতিষ্ঠানে এরূপ সংগঠন কাঠামো অধিক ব্যবহৃত হয়। অপরদিকে, সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনে দু'ধরনের কর্মী থাকে; একদল সরলরৈখিক কর্মী বা নির্বাহী ও অন্যদল উপদেষ্টা কর্মী। দু'ধরনের কর্মী থাকায় এক্ষেত্রে সরলরৈখিক কর্তৃত্ব ও সহযোগী কর্তৃত্ব বিরাজ করে। এক্ষেত্রে সংগঠনের কর্তৃত্বরেখা ব্যবস্থাপনার শীর্ষস্তর হতে ক্রমান্বয়ে নিম্নস্তরে নেমে আসে। এক্ষেত্রে সরলরৈখিক কর্মকর্তার পাশে উপদেষ্টা কর্মিগণ প্রয়োজনীয় অবস্থান গ্রহণ করে। দু'ধরনের কর্মী থাকলেও সরলরৈখিক কর্মকর্তাগণই এক্ষেত্রে ব্যবস্থাপনার মূল দায়িত্বে নিয়োজিত থাকে এবং পদস্থ বা সহযোগী কর্মীদের কাজ হলো সরলরৈখিক কর্মকর্তাকে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশ প্রদান এবং কার্যক্ষেত্রে সহযোগিতা করা।
উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, একটি বৃহদায়তন কারিগরি প্রতিষ্ঠানের জন্য উদ্দীপকের সরলরৈখিক সংগঠন এবং সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন দুটির মধ্যে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন অধিকতর উত্তম হবে বলে আমি মনে করি।