1 Answers
উদ্দীপকে মি. ১ এর লাগামহীন নির্দেশনার ধরনের চেয়ে মি. X এর পরামর্শমূলক নির্দেশনা উত্তম- এর সাথে আমি একমত।
অধস্তন কর্মীদের সাথে আলাপ-আলোচনা বা পরামর্শক্রমে যে নির্দেশনা কার্যকর করা হয়, তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে।
উদ্দীপকে মি. X তার প্রতিষ্ঠানের কর্মচারীদের আদেশ-নির্দেশ প্রদানের পূর্বে কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত প্রদান করে থাকেন। এতে তার প্রতিষ্ঠানটি শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করে থাকে। অর্থাৎ X এর প্রতিষ্ঠানে পরামর্শমূলক নির্দেশনা বিদ্যমান। এক্ষেত্রে ব্যবস্থাপক কর্মীদের সাথে পূর্বেই পরামর্শ করে সবকিছু বুঝিয়ে দেন এবং প্রয়োজনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরামর্শমূলক নির্দেশনার প্রধান উদ্দেশ্য হলো নির্দেশনা রূপায়ণে অধীনস্থদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা। এ প্রক্রিয়ায় প্রত্যেক কর্মী তার জ্ঞান ও অভিজ্ঞতাপ্রসূত মতামত প্রকাশের সুযোগ পায়। এর ফলে পরবর্তীকালে প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে তাকে নতুন করে ব্যাখ্যা প্রদানের প্রয়োজন হয় না। সুতরাং মি. Y এর লাগামহীন নির্দেশনার চেয়ে মি. X এর পরামর্শমূলক নির্দেশনা অধিক উত্তম।
পরিশেষে বলা যায়, ব্যবস্থাপক তার অভীষ্ট লক্ষ্যে পৌছাতে নির্দেশনা আরোপ করে থাকেন। নির্দেশনা যে উপায়ে সর্বাধিক ফলপ্রসূ হয়, সেভাবে প্রয়োগ করাই ব্যবস্থাপকের দৃষ্টিভঙ্গি।