1 Answers
উদ্দীপকে বিদেশি ব্যবসায়ীদের সাথে তথ্য আদান-প্রদানে শাব্দিক যোগাযোগ পদ্ধতির লিখিত যোগাযোগ পদ্ধতি ব্যবহৃত হয়েছে।
লিখিতভাবে সংঘটিত যোগাযোগকে লিখিত যোগাযোগ বলে। এরূপ যোগাযোগে শব্দ ব্যবহার করে অর্থপূর্ণ সংবাদ লিখে তা প্রাপকের নিকট প্রেরণ করা হয় যা পাঠ করে প্রাপক এর মর্মার্থ উপলব্ধি করেন। লিখিত যোগাযোগ একটি আনুষ্ঠানিক প্রকৃতির যোগাযোগ। তাই প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত, আদেশ-নির্দেশ ইত্যাদি অধস্তনদেরকে জানানো এবং অধস্তনগণ কর্তৃক তাদের সমস্যা, প্রতিক্রিয়া, সুপারিশ ইত্যাদি উর্ধ্বতনদের জানানোর ক্ষেত্রে লিখিত যোগাযোগ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এরূপ যোগাযোগে ভাষা বা শব্দ অর্থপূর্ণভাবে লিখে উপস্থাপন ও প্রকাশ করা হয়। লিখিত যোগাযোগ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন- চিঠি, ই-মেইল বার্তা, ওয়েব পেজ, ক্ষুদ্র বার্তা, টেলিভিশন, পত্রিকা, প্রতিবেদন, পুস্তক ইত্যাদি।
উদ্দীপকের মি. আদিব ও মি. সাকিব আন্তর্জাতিক বাণিজ্যের সাথে জড়িত। তাঁরা গার্মেন্টস সামগ্রী রপ্তানি ও যন্ত্র সামগ্রী আমদানি করেন। বিদেশি ব্যবসায়ীদের সাথে প্রয়োজনে তারা তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ফ্যাক্স ও ই-মেইল ব্যবহার করেন। কেননা ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে শাব্দিক যোগাযোগের মৌখিক যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ।