1 Answers

পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ায় উদ্দীপকে গণযোগাযোগ পদ্ধতি ব্যবহৃত হয়েছে তা যথার্থ।

একই সঙ্গে বহুসংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যে যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে গণযোগাযোগ বলা হয়।

উদ্দীপকে খুলনা জোনে বিক্রয় হিসাবে গরমিল হওয়ায় হেড অফিস থেকে একটা টিম পাঠানো হলো। টিমের কাছে বিষয়টি ধরা পড়ায় আঞ্চলিক ব্যবস্থাপক নিরুদ্দেশ হলেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মামলা নম্বর উল্লেখপূর্বক ও ছবি ছাপিয়ে প্রতারককে ধরিয়ে দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করায় গণযোগাযোগের সৃষ্টি হয়। এরূপ যোগাযোগ ব্যাপক মানুষকে বা জনগোষ্ঠীকে জানাতে বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ কোন আইন বা নিয়ম সম্পর্কে পত্রিকার মাধ্যমে সারা দেশের মানুষকে জানানো হলো তা গণযোগাযোগ হিসেবে অভিহিত হয়।

পরিশেষে বলা যায় যে, ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগ অতীব গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসায়িক প্রয়োজনে স্থান, কাল ও পাত্রভেদে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের যোগাযোগ প্রক্রিয়া ব্যবহৃত হয়ে থাকে।

5 views

Related Questions