1 Answers
উদ্দীপকে মি. তরফদার দুজন সহযোগী নিয়োগ দেওয়ায় সংগঠন কাঠামোর প্রকৃতিতে যে পরিবর্তন হয়েছে তা হলো সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন যা যথার্থ ভূমিকা পালন করে।
সে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মীর ব্যবহার করা হয়, তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে।
উদ্দীপকে মি. তরফদার দেখছেন উৎপাদন ও বিক্রয় বিভাগের নির্বাহী কর্মভারগ্রস্ত। উক্ত বিভাগ দুটির কোনো প্রধান নির্বাহী অনুপস্থিত থাকলে বিভাগের কাজ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। তাই মি. তরফদার দুটি বড় বিভাগের মুখ্য নির্বাহীর জন্য দুজন সহযোগী নিয়োগ দেয়। ফলে প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোর প্রকৃতিতে পরিবর্তন হয়ে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন সৃষ্টি হয়েছে। এরূপ সংগঠনে উপদেষ্টাগণ শুধু উপদেশ বা পরামর্শ দিয়ে থাকেন। সিদ্ধান্ত গ্রহণ বা আদেশ-নির্দেশ প্রদানের ক্ষমতা তাদের থাকে না। এক্ষেত্রে সরলরৈখিক কর্মকর্তাগণই সমস্ত ব্যবস্থাপনীয় ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। সংগঠনের জটিল ও সূক্ষ্ম বা টেকনিক্যাল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য উপদেষ্টাদের ওপর নির্ভর করা হয়। এতে সরলরৈখিক নির্বাহীর কর্মভার লাঘবের সাথে সাথে বিশেষায়নের সুযোগও সৃষ্টি হয়।
পরিশেষে বলা যায়, কর্মকর্তা ও বিভিন্ন স্তরে উপদেষ্টা নিয়োগের মাধ্যমে তৈরি হয় সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন। এতে বিশেষজ্ঞ কর্মী ব্যবহারের ফলে বেশকিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। তাই প্রয়োজনীয় ক্ষেত্রে এটি ব্যবহারের সময় যথেষ্ট সচেতনতার সাথে কাজ করতে হয়।