1 Answers
উদ্দীপকে পরবর্তীতে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো গড়ে তোলা হয়েছে যা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সহায়ক হবে এর সাথে আমি একমত।
যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মীর ব্যবহার করা হয়, তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে।
উদ্দীপকের প্রতিষ্ঠানে পরবর্তীতে পণ্যের চাহিদা বাজারে বাড়ায় উভয় ব্যবস্থাপক কর্মভারগ্রস্ত হয়ে পড়েন। কোম্পানির পরিচালনা পর্ষদ বিষয়টা আঁচ করে দুজনের অধীনে দুজন সহকারী ব্যবস্থাপক নিয়োগ দেন। অর্থাৎ উদ্দীপকের প্রতিষ্ঠানকে আরও গতিশীল করার জন্য সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন গড়ে তোলেন, যা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সহায়ক হবে। এরূপ সংগঠন কাঠামোতে দু ধরনের কর্মী থাকে একদল সরলরৈখিক নির্বাহী ও অন্যদল উপদেষ্টা কর্মী। এক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতা সরলরৈখিক নির্বাহী ভোগ করেন। অপরপক্ষে উপদেষ্টা কর্মীর কাজ হলো সরলরৈখিক নির্বাহীর কাজে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা। তাই সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠানকে সহজেই এগিয়ে নেওয়া যাবে।
পরিশেষে বলা যায়, বৃহদায়তন প্রতিষ্ঠানে বিশেষায়ন সুবিধা অর্জনের জন্য সরলরৈখিক কাঠামোতে পরামর্শ দানের জন্য বিশেষজ্ঞ কর্মকর্তা নিয়োগ করে যে সংগঠন সৃষ্টি করা হয় তাই সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন।