1 Answers
উদ্দীপকে মি. অপুর প্রত্যাশা হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী প্রেষণামূলক উপাদানের অধীন তা তার দক্ষতার উন্নয়নে সহায়ক হবে- উক্তিটি যথার্থ।
প্রতিষ্ঠানে যেসব উপাদানের উপস্থিতি কর্মীদেরকে প্রণোদিত করে, তাকে প্রেষণামূলক উপাদান বলে। এরূপ উপাদানসমূহ উচ্চস্তরের অভাব পূরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
উদ্দীপকে মি. অপু মনে করেন, যেকোনো কাজে দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিতে পারলে উন্নতি ধরা দেবেই। তাই তিনি- বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগে কাজ করতে চান। সেখানে চ্যালেঞ্জ থাকবে যা হার্জবার্গের প্রেষণা তত্ত্বের পর্যায়ভুক্ত। হার্জবার্গ সাফল্যার্জন, স্বীকৃতি, সৃষ্টিধর্মী ও প্রতিযোগিতামূলক কাজের মধ্য দিয়ে অগ্রগতি অর্জন, কাজ, ব্যক্তিক উন্নয়নের সম্ভাবনা এবং দায়িত্ব প্রভৃতি প্রেষণামূলক উপাদান হিসেবে শনাক্ত করেছেন। কারণ এরূপ উপাদানের অনুপস্থিতিতে কর্মীরা কাজে প্রেষিত হয় না ফলে তারা গতানুগতিক নিয়মে কাজ সম্পাদনে সচেষ্ট থাকে। তাই এসব উপাদানের উপস্থিতি কর্মীদেরকে কাজের সাথে অধিক হারে সম্পৃক্ত হতে ও মনোযোগসহকারে কার্যসম্পাদনে উদ্বুদ্ধ করে।
পরিশেষে বলা যায়, প্রতিষ্ঠানে নির্বাহী ও কর্মীদের দেয় সুযোগ-সুবিধা এবং পারিপার্শ্বিক পরিবেশের কতিপয় উপাদানের উপস্থিতি কর্মীদেরকে সন্তুষ্ট করে আবার কিছু উপাদানের উপস্থিতি না থাকলে তারা অসন্তুষ্ট হয়।