1 Answers
উদ্দীপকে ব্যবস্থাপনা দক্ষতার কারণে জনাব রফিক সফল হয়েছেন যা ব্যবসায় প্রতিষ্ঠানের উন্নয়নে যথার্থ ভূমিকা রাখে।
ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে সময়ের কাজ সময়ে করে সফলতা অর্জন করাকে বোঝায়। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে কাজের দক্ষতা বৃদ্ধি করে। মূলত সঠিক সময়ে, সঠিক কাজ ও কম খরচে করতে পারাই হলো দক্ষতা।
উদ্দীপকে জনাব রফিক ব্যবস্থাপকীয় দক্ষতা ও কারিগরি দক্ষতার কারণে ব্যবসায়ে সফল হয়েছেন। দক্ষতা অর্জনের ক্ষেত্রে পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরিকল্পিত ও বিশৃঙ্খল কাজের মাধ্যমে শুধু সমস্যাই বৃদ্ধি পায় এবং এর দ্বারা লক্ষ্যার্জন কখনও সম্ভব হয় না। সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে কাজ করা হলে প্রতিষ্ঠানে নিয়োজিত প্রত্যেকটি উপায়-উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়। উদ্দীপকে জনাব রফিক তার দক্ষতা ব্যবহার করে সঠিক সময়ে - ও যথাযথ মানে পণ্য প্রস্তুত ও যথাসময়ে শ্রমিকদের নিয়ে পণ্যের ডেলিভারির ব্যবস্থা করেন। ফলে তার ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, উদ্দীপকের জনাব রফিক তার ব্যবস্থাপনা দক্ষতার কারণে সঠিক সময়ে পণ্য প্রেরণ করতে পারায় ব্যবসায়ে সাফল্য অর্জন করেন।
পরিশেষে বলা যায়, সঠিক পরিকল্পনা ব্যতীত প্রাতিষ্ঠানিক লক্ষ্যে পৌছানো প্রায় অসম্ভব।
তাছাড়া পরিকল্পনায় আধুনিক কলা কৌশল ও তথ্য ব্যবহার করা উচিত যাতে প্রতিষ্ঠানের পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো যায়।