1 Answers

উদ্দীপকে মি. সরকার ডিজিটাল নির্ভর ই-বিজনেস পদ্ধতি গড়ে তুলেছেন কথাটি যৌক্তিক।

যে ব্যবসায় ইন্টানেট ব্যবহার করে পরিচালিত হয় অথবা উৎপাদন ও মুনাফা বৃদ্ধিতে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে তাকে ই-বিজনেস বলে। উদ্দীপকের মি. সরকার তার যাবতীয় কাজ নগদ টাকা ব্যবহারের পরিবর্তে ইলেক্ট্রনিক কার্ড ব্যবহার করে বা ইলেক্ট্রনিক পদ্ধতি ব্যবহার করে সম্পাদন করছেন। ব্যাংক থেকে প্রাপ্ত কার্ডের মাধ্যমে তিনি জিনিসপত্র কেনাকাটা, টিকিট বুকিংসহ সকল কাজ সম্পাদন করতে পারেন। প্রযুক্তির মাধ্যমে তিনি তার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বহিঃস্থ সকল কার্যক্রম সম্পাদন করেন। ইলেক্ট্রনিক বিজনেসের মাধ্যমে এবং ইলেক্ট্রনিক উপায়ে তিনি তার ব্যবসায় এবং ব্যক্তিগত সকল কাজ সম্পাদন করে থাকেন। ফলে, প্রতিষ্ঠানের ভিতরের ও বাইরের বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করা সম্ভব। তাই বলা যায়, মি. সরকার ডিজিটাল নির্ভর ই-বিজনেস পদ্ধতি গড়ে তুলেচেন কথাটি যৌক্তিক।

4 views

Related Questions