1 Answers

মি. কবীর ই-কমার্স পদ্ধতি ব্যবহার করায় ব্যবসায় সফলতা পেয়েছেন- বক্তব্যটি উদ্দীপকের আলোকে যথার্থ।

যে পদ্ধতিতে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করা হয় তাকে ই-কমার্স বলে। ই-কমার্সের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে পণ্যদ্রব্য বা সেবা ক্রয়-বিক্রয় চুক্তি সম্পাদন করা যায়। উদ্দীপকে মি. কবীর কক্সবাজারে পাঁচতারা হোটেলের মালিক। তিনি ইন্টারনেটের মাধ্যমে হোটেলের বুকিং গ্রহণ করেন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকেন। তিনি ই-কমার্স পদ্ধতি ব্যবহার করে বাইরের বিভিন্ন পক্ষের সাথে ক্রয়-বিক্রয় ইত্যাদি সফল কাজে ICT নির্ভর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছেন। মি. কবীর সরবরাহকারীদের সাথে যোগাযোগ, লেনদেন সম্পাদন করেন। ই- কমার্সের মাধ্যমে ইন্টারনেট, ইন্ট্রানেট ও এক্সট্রানেট ইত্যাদি সুবিধা পেয়ে থাকে, প্রয়োজনে নিজেরাও এর সুবাধে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারছে।

সুতরাং মি. কবীর ই-কমার্স পদ্ধতি ব্যবহার করায় ব্যবসায় সফলতা পেয়েছেন- বক্তব্যটি উদ্দীপকের আলোকে যথার্থ।

5 views

Related Questions