1 Answers

উদ্দীপকে পদোন্নতি প্রদানে মুখ্য কর্মকর্তা যোগ্যতাভিত্তিক পদোন্নতি পদ্ধতির ব্যবহার করেন যাতে প্রতিষ্ঠান উপকৃত হবে বক্তব্যটি যথার্থ।

কর্মীর কর্মদক্ষতা, মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতা মূল্যায়নের মাধ্যমে পদোন্নতি দেওয়া হলে, তাকে মেধা বা যোগ্যতাভিত্তিক পদোন্নতি বলে।

উদ্দীপকে মি. রফিক ও মি. সোবহান এখন কোম্পানির দুটি জোনের বিক্রয় ব্যবস্থাপক। তারা ২০০৫ ও ২০০৬ সালে প্রতিষ্ঠানে যোগদান করলেও বিক্রয় টার্গেট পূরণে সক্ষমতার কারণে মি. সোবহানকে পদোন্নতি দেয়। কারণ মি. সোবহান তার দক্ষতা দিয়ে বিক্রয় টার্গেট পূরণ করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের মুখ্য কর্মকর্তা যোগ্যতাভিত্তিক পদোন্নতি ব্যবহার করেন যা প্রতিষ্ঠানের জন্য খুবই উপকারী। যোগ্যতাভিত্তিক পদোন্নতি প্রদানের মাধ্যমে কর্মীদের দক্ষতা ও যোগ্যতাকে যাচাই করা হয়। এতে যোগ্য ব্যক্তিরা উৎসাহিত হয়। ফলে প্রতিষ্ঠানের সুনাম ও দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পায়।

পরিশেষে বলা যায়, পদোন্নতি দেওয়ার সময় কর্তৃপক্ষকে অবশ্যই নিরপেক্ষ এবং সকল প্রকার স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের উর্ধ্বে থাকতে হবে। তবেই যোগ্যতম কর্মী পদোন্নতি পাবে। এতে করে কর্মী এবং প্রতিষ্ঠান উভয়ই উপকৃত হবে।

5 views

Related Questions