1 Answers
উদ্দীপকে মি. শুদ্র সরলরৈখিক ও পদ্যকর্মী সংগঠনের রূপরেখা ভাবছেন যা বৃহদায়তন প্রতিষ্ঠান গড়তে সহায়ক হবে- বক্তব্যটি যথার্থ। যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মীর ব্যবহার করা হয়, তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে।
উদ্দীপকে মি. শুভ্র ভাবছেন একজন মহাব্যবস্থাপক রাখবেন এবং উৎপাদন ও বিক্রয় বিভাগের বিভাগীয় ব্যবস্থাপকদের অধীনে একজন করে সহকারী ব্যবস্থাপক দেবেন। অর্থাৎ তিনি সরলরৈখিক ও পদস্থাকর্মী সংগঠনের কথা ভাবছেন। যা বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান গড়তে সহায়তা করবে। এরূপ সংগঠন কাঠামোতে দু ধরনের কর্মী থাকে- একদল সরলরৈখিক নির্বাহী ও অন্যদল উপদেষ্টা কর্মী। এক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতা সরলরৈখিক নির্বাহী ভোগ করেন। অপরপক্ষে উপদেষ্টা কর্মীর কাজ হলো সরলরৈখিক নির্বাহীর কাজে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা। মূলত সরলরৈখিক সংগঠনের মধ্য দিয়ে সংগঠন কাঠামোর অগ্রযাত্রা শুরু। বিশেষজ্ঞদের সমন্বয়ে যে সরলরৈখিক সংগঠন কাঠামো সৃষ্টি হয়, তাই সরলরৈখিক ও বিশেষজ্ঞকর্মী বা সরলরৈখিক ও পদস্থকর্মী বা পদস্থকর্মী সংগঠন নামে পরিচিত।
পরিশেষে বলা যায়, বর্তমানকালে প্রাতিষ্ঠানিক কাজের ক্ষেত্র অনুযায়ী উপরিউক্ত সংগঠন কাঠামোসমূহ প্রণয়ন করা হয়ে থাকে। প্রতিষ্ঠানের প্রকৃতি, আয়তন, কাজের ধরন, কর্মীদের সংখ্যা, ব্যবহৃত প্রযুক্তি, পরিবেশ-পরিস্থিতি ইত্যাদি বিষয় বিবেচনা করে উপযুক্ত কাঠামো নির্বাচন করা হয়।