1 Answers
উদ্দীপকের শিল্প ও বণিক সমিতির কার্যক্রম পর্যটন শিল্পের উন্নয়নে সহায়ক হবে- বক্তব্যটি যথার্থ।
শিল্প ও বণিক সমিতি একটি দেশের শিল্পপতি, ব্যবসায়ী, পেশাজীবী ও প্রতিষ্ঠানসমূহের জোট বা সমিতি। দেশের শিল্প ও বাণিজ্যে বণিক সমিতি বিভিন্নভাবে সহায়তা করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে হোটেল নির্মাণসহ বিনোদন সুবিধা গড়ে তুলে পর্যটন কেন্দ্র গঠনে শিল্প ও বণিক সমিতি কাজ করছে। পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের ঋণসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা এজন্য তাদের সমিতির মাধ্যমে সরকারের সাথে বিভিন্ন বিষয়ে দেন-দরবার করছে। সরকারের পক্ষেও তাদের সাথে সংযোগ ও সমন্বয়ে সুবিধা হচ্ছে। উদ্দীপকের শিল্প ও বণিক সমিতির উদ্দেশ্য হলো- সরকারকে অনুকূল শিল্প ও বাণিজ্যনীতি এবং আইন প্রণয়নে পরামর্শ দান, শিল্পপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার সমাধান, পণ্যবাজার সম্পর্কিত তথ্য প্রদান করা। এক্ষেত্রে শিল্প ও বণিক সমিতির কার্যক্রম পর্যটন শিল্পের উন্নয়নে অন্যতম সহায়ক হিসেবে কাজ করছে।
সুতরাং বলা যায়, উদ্দীপকের শিল্প ও বণিক সমিতির কার্যক্রম পর্যটন শিল্পের উন্নয়নে সহায়ক হবে- বক্তব্যটি যথার্থ।