1 Answers
আন্তর্জাতিক সংস্থায় উদ্দীপকের ইউরোপীয় ইউনিয়ন সংস্থাটির ভূমিকা কম উন্নত দেশগুলোর স্বার্থের পক্ষে সহায়ক- বক্তব্যটি যথার্থ। ইউরোপীয় ইউনিয়ন একটি স্বতন্ত্র অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্থা, যা গোটা ইউরোপসহ বিশ্বের অর্থনীতি ও রাজনৈতিক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্দীপকে বৈশ্বিক ক্ষেত্রেও তাদের ভূমিকাকে ছড়িয়ে দিতে তারা আন্তর্জাতিকভাবে গঠিত একটি বিশ্ব বাণিজ্য সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বের ব্যবসায়-বাণিজ্যের উন্নয়ন ও সম্প্রসারণের প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন, প্রতিনিধিত্বকরণ এবং বিভিন্ন চুক্তি সম্পাদন ও বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়ন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। সদস্যভুক্ত বিভিন্ন দেশের মধ্যকার বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন বিরোধ নিষ্পত্তি করে দেশগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডসহ ব্যবসায় সম্প্রসারণে সহায়ক হয়। অর্থাৎ সংস্থা কর্তৃক বিভিন্ন সময়ে গৃহীত বাণিজ্যসংক্রান্ত নীতিমালা কালান্তিক পর্যালোচনা এবং প্রয়োজনে সংশোধনমূলক নতুন নীতিমালা নির্ধারণ করে। তাই আঞ্চলিক সংস্থায় ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা কম উন্নত দেশগুলোর স্বার্থের পক্ষে সহায়ক হবে।
পরিশেষে বলা যায়, আন্তর্জাতিক সংস্থায় উদ্দীপকের ইউরোপীয় ইউনিয়ন সংস্থাটির ভূমিকা কম উন্নত দেশগুলোর স্বার্থের পক্ষে সহায়ক- বক্তব্যটি যথার্থ।