1 Answers
উদ্দীপকে উল্লেখ্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের প্রচেষ্টা দেশের উন্নয়নে অবদান রাখতে পারে- এ বক্তব্য উদ্দীপকের আলোকে যথার্থ।
সারা বিশ্বের ব্যবসায়-বাণিজ্যের উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্দীপকে আন্তর্জাতিক মেলায় দেশীয় পণ্য নিয়ে অংশগ্রহণ, বিদেশস্থ দূতাবাসে রপ্তানিযোগ্য পণ্যের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র স্থাপন ইত্যাদি নানান কাজ করলেও বড় সুবিধা হচ্ছে না। এ অবস্থায় সরকার স্বল্পোন্নত দেশগুলোকে সংঘবদ্ধ করে শুল্কমুক্ত ও কোটামুক্তভাবে উন্নত দেশগুলোতে পণ্য বিক্রয়ের চেষ্টা চালাচ্ছে। এ কর্মকাণ্ড আন্তর্জাতিক বাণিজ্যে পণ্যের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। বিশ্বের ব্যবসায়- বাণিজ্যের উন্নয়ন ও সম্প্রসারণের প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন, প্রতিনিধিত্বকরণ এবং বিভিন্ন চুক্তি সম্পাদন ও বাস্তবায়ন করে থাকে বিশ্ব বাণিজ্য সংস্থা। আন্তর্জাতিক বাজারে প্রবেশের প্রচেষ্টা এবং রপ্তানি আয় বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্য বিশেষভাবে সহায়ক এবং উল্লেখযোগ্য।
সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লেখ্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের প্রচেষ্টা দেশের উন্নয়নে অবদান রাখতে পারে- এ বক্তব্য উদ্দীপকের আলোকে যথার্থ।