সরকারি সহায়তা দেশের উন্নয়নে কতটুকু অবদান রাখতে পারে বলে তুমি মনে কর? যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
দেশের উন্নয়নে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি।
সরকার এবং সরকারি আর্থিক ও অনার্থিক প্রতিষ্ঠানসমূহ যে সহায়তা প্রদান করে তাই সরকারি সহায়তা।
উদ্দীপকে নাজমুল হোসেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় ব্যবসায় স্থাপন করে বেশ সফলতা অর্জন করেছেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে ২০ জন কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। তিনি যদি সরকারি সহায়তা পান তাহলে তিনি বড় আকারের ব্যবসায় স্থাপন করতে পারবেন। ফলে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্ব দূর হবে। ফলে কর্মীদের জীবনযাত্রার মান বাড়বে। সরকারও আয়করের মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি করতে পারবে। ফলে দেশের অবকাঠামোগত উন্নয়ন সাধিত হবে।
সরকারি সহায়তা একটি দেশের নির্দিষ্ট এলাকায় যেমন শিল্প স্থাপনে সহায়তা করে তেমনি শিল্পের গঠন, পরিচালনা এবং সম্প্রসারণে ঋণ সহায়তা এবং পরামর্শ প্রদান করে উদ্যোগগুলো টিকিয়ে রাখে।
সুতরাং বলা যায়, সরকারি সহায়তা একটি দেশের উন্নয়নে সর্বাধিক অবদান রাখতে পারে।