1 Answers

উদ্দীপকে সেমিনার পদ্ধতিতে প্রশিক্ষণ কর্মীদের মনোবল উন্নয়নে অত্যন্ত সহায়ক বলে আমি মনে করি।

প্রশিক্ষণ হলো নিয়োজিত কর্মীদেরকে তার কাজ, দায়-দায়িত্ব, ক্ষমতা, কাজ ইত্যাদি সম্পাদনের কলাকৌশল সম্যকভাবে অবহিত করার প্রচেষ্টা। উদ্দীপকে মিতালী কর্পোরেশন সেমিনার পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদানের ফলে কর্মীদের মনোবল উন্নয়নে অত্যন্ত সহায়ক হবে। কারণ প্রশিক্ষণের ফলে বা নির্বাহীর জ্ঞান যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায় এবং কার্যক্ষেত্রে উৎসাহের সৃষ্টি হয়। এতে একদিকে ঊর্ধ্বতন নির্বাহিগণ অধীনস্থদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে। অপরদিকে, অধীনস্থ কর্মীরাও নির্বাহীদের প্রত্যাশা, কাজের দিকনির্দেশনা প্রভৃতি সম্পর্কে সরাসরি ধারণা পেতে পারে। ফলে কর্মীদের কাজের প্রতি নেতিবাচক মানসিকতা দূর হয় এবং উচ্চ মনোবল ও আন্তরিকতা নিয়ে কাজ করতে পারে। এক্ষেত্রে কর্মীদের প্রশিক্ষণের জন্য সেমিনার পদ্ধতি ব্যবহার করা হয় যা তাদের মনোবল বৃদ্ধি করে।

পরিশেষে বলা যায়, প্রশিক্ষণের ফলে কর্মীদের কাজের মান উন্নত হয় এবং কর্তৃপক্ষের দৃষ্টিতে তারা ভালো অবস্থানে থাকে। ফলশ্রুতিতে তাদের মনোবল উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে।

5 views

Related Questions