1 Answers
পার্বত্য এলাকায় প্রয়োজনীয় যাতায়াত, আবাসিক, গাইড ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা গেলে তা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে- বলে আমি মনে করি।
বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তাই বৈদেশিক মুদ্রা অর্জনে এ শিল্প একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি একটি অদৃশ্য রপ্তানি পণ্য। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে বাংলাদেশের পর্যটন খাত থেকে প্রচুর মুনাফা • অর্জন করা সম্ভব।
উদ্দীপকে দেখা যায়, পার্বত্য চট্টগ্রামের পাহাড়-পর্বত, ঝিল-বিল, প্রাকৃতিক ঝর্ণায় মুগ্ধ হয়ে মতিউর রহমান ভাবলেন পার্বত্য এলাকায় প্রয়োজনীয় যাতায়াত, আবাসন, গাইড ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ এলাকায় প্রচুর দেশি-বিদেশি লোক বেড়াতে আসবেন। যেহেতু নতুন নতুন পর্যটন এলাকা, পর্যটন সুবিধার ব্যবস্থাকরণের দায়িত্ব বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের। আর পর্যটন কর্পোরেশনের নিয়ন্ত্রণে পার্বত্য এলাকায় প্রয়োজনীয় যাতায়াত, আবাসিক ব্যবস্থা, গাইড ও নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত, আবাসিক ব্যবস্থা নিশ্চিত করা গেলে দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম হবে। আর পর্যটকদের আগমনের ফলে কর্মসংস্থান বৃদ্ধি, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় আয় বৃদ্ধি পাবে।
সুতরাং বলা যায়, পার্বত্য এলাকায় প্রয়োজনীয় যাতায়াত, আবাসিক, গাইড ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা গেলে তা দেশের আর্থ- সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।