হারুনের ব্যবসায় কীভাবে দেশের অর্থনীতিতে অবদান রাখবে বলে তুমি মনে কর তা বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
নিয়মিত আয়কর প্রদান এবং লোকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে হারুন দেশের অর্থনীতিতে অবদান রাখবে বলে আমি মনে করি।
বর্তমান বিশ্বে ব্যবসায় একটি দেশের অর্থনীতি ও উন্নতির নির্ধারক হিসেবে বিবেচিত হয়। যে দেশ ব্যবসা-বাণিজ্যে যত বেশি অগ্রসর সে দেশ তত বেশি স্বাবলম্বী ও উন্নত।
কারণ পীরগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ী জনাব হারুন নিয়মিত আয়কর পরিশোধ করেন এবং বেকারদের গার্মেন্টসটিতে নিয়োগদান করেন। সরকারের রাজস্ব আয়ের একটি প্রধান উৎস আয়কর যা দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে জনাব হারুন তার ব্যবসায়ে বেকারদের কর্মসংস্থানের মাধ্যমে দেশের মাথাপিছু আয় ও ভোগ বৃদ্ধিতে সহায়তা করেন, যার মাধ্যমে মানুষের জীবনযাত্রার 'মান উন্নত হবে। তিনি যেসব লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন তারা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে তাদের অর্থনৈতিক কর্মকান্ডের দ্বারা।