1 Answers

উদ্দীপকে দেশের অর্থনৈতিক উন্নয়নে রামিনের মতো উদ্যোক্তার ভূমিকা অনস্বীকার্য।

নতুন সম্ভাবনার ক্ষেত্র চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় উপকরণাদি জোগাড় করে মুনাফা অর্জন ও উন্নতি লাভের আশায় ঝুঁকি ও অনিশ্চয়তা মেনে নিয়ে যিনি কোনো নতুন ব্যবসায় শুরু করেন তাকে ব্যবসায় উদ্যোক্তা বলে।

উদ্দীপকে রামিনের উদ্যোগের কারণে দেশের ব্যবসায়ে উন্নয়ন সাধিত হচ্ছে। তিনি দেশের ব্যবসায়ের ক্ষেত্র সম্প্রসারণ করছেন। তার নতুন ব্যবসায় উদ্যোগ কর্মক্ষেত্র সম্প্রসারণ ঘটিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে। তার নতুন ব্যবসায় উদ্যোগের ফলে দেশের অব্যবহৃত প্রাকৃতিক ও অপ্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হয়। ফলে নতুন সম্পদ সৃষ্টি হয়। তাছাড়া নতুন নতুন কর্মক্ষেত্র, বাজার পদ্ধতি, প্রযুক্তির উন্নয়ন ঘটার ফলে দেশের জনশক্তির মানোন্নয়ন ঘটে থাকে।

তাই বলা হয়, দেশের অর্থনীতিতে রামিনের অবদান গুরুত্বপূর্ণ।

4 views

Related Questions