1 Answers

আধুনিক যন্ত্রপাতির ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে- বক্তব্যটি যুক্তিযুক্ত।

বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের প্রায় ৮০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। এদেশের গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি। ইতোমধ্যে বাংলাদেশের কৃষিক্ষেত্রে নীরব বিপ্লব সাধিত হয়েছে কৃষিতে অনেক উন্নত প্রযুক্তির প্রয়োগ ঘটেছে যেমন- পাওয়ার টিলার, সেচযন্ত্র, নিড়ানি যন্ত্র, মাড়াই মেশিন ইত্যাদি। ফলে কৃষির উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে। এক সময় গ্রামীণ অর্থনীতি বলতে আমরা প্রধানত কৃষিকাজ, বিশেষ করে ফসল উৎপাদনকেই বুঝতাম। কিন্তু, এখন গ্রামীণ অর্থনীতি অনেক বেশি সম্প্রসারিত হয়েছে। কৃষি বহির্ভূত ছোট ছোট নানা ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে স্থান করে নিয়েছে। আর এর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আধুনিক প্রযুক্তিগত যন্ত্রপাতির উদ্ভাবন ও ব্যবহার। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে মানুষ এখন অল্প সময়ের মধ্যে প্রচুর ফসল ফলাতে সক্ষম হয়েছে। মানুষ এক ফসলি ভূমিকে দ্বি- ফসলি করতে সক্ষম হয়েছে। বিভিন্ন উন্নতমানের কীটনাশক ব্যবহারের ফলে ফসল বিনষ্ট থেকে রক্ষা পাচ্ছে। লাঙলের পরিবর্তে মানুষ ট্রাক্টর ব্যবহার করছে। মানুষ এখন আর প্রকৃতির উপর নির্ভরশীল নয়। তারা জমিতে সেচযন্ত্র ব্যবহার করছে। আর এ সবই সম্ভব হয়েছে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে।

উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ।  গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে- একথা অনস্বীকার্য।

4 views

Related Questions