1 Answers

আমিন সাহেব তার তিন বিঘা জমিতে মৌসুম অনুযায়ী যে ফসলগুলো চাষ করে থাকেন সেগুলোর প্রতিটিই দানাজাতীয় শস্য।

আমিন সাহেবের চাষকৃত শস্যগুলো দেশের প্রধান খাদ্যশস্য হিসেবে বিবেচনা করা হয়। ধান, গম, ভুট্টা শর্করাজাতীয় খাদ্যের প্রধান উৎস যা শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। ডাল স্বল্পমূল্যের ও সহজলভ্য আমিষের উৎস। আমাদের দেশের ৮০% এর বেশি জমিতে এ ধরনের শস্য চাষ করা হয়ে থাকে। এগুলোর উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও সংরক্ষণ ও বাজারজাতকরণ প্রক্রিয়ার সাথে জড়িত কৃষকসহ আরও অনেকেই এর মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন।

শুধু তাই নয়, এর উপজাতগুলো খাদ্যের পাশাপাশি জ্বালানির চাহিদাও পূরণ করে থাকে। এ ধরনের দানাজাতীয় ফসল ও তাদের উপজাতসমূহ হাঁস-মুরগি ও গো-খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। এমনকি উত্তম জৈব সার হিসেবে জমিতে ব্যবহৃত হয়। ডাল ফসল মাটিতে নাইট্রোজেন সংযোজন করে উর্বরতা বাড়ায়। এসব দানাজাতীয় ফসল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জন করা যায়।

উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, আমিন সাহেবের চাষকৃত ফসলগুলো বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- উক্তিটি যথার্থ।

5 views

Related Questions