1 Answers
উদ্দীপকে উল্লিখিত তালিকা-১ এর ফসলগুলো হলো মুলা, আলু, গম এবং তালিকা-২ এর ফসলগুলো হলো মিষ্টিকুমড়া, তরমুজ, চালকুমড়া।
তালিকা-১ এর ফসলগুলোর শারীরিক বৃদ্ধি ও ফুল-ফল উৎপাদনের পুরো বা অধিক কাল আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়ের মধ্যে হয়ে থাকে। এ ফসলগুলো কম পরিমাণ তাপ, বৃষ্টিপাত ও আর্দ্রতায় জন্মে থাকে। এ ফসলগুলোর চাষ মৌসুমে ঝড়, শিলাবৃষ্টি ও বন্যার আশঙ্কা কম থাকে এবং রোগ-পোকার আক্রমণ কম হয়। অর্থাৎ তালিকা-১ এর ফসলগুলো রবি মৌসুমের ফসল।
তালিকা-২ এর ফসলগুলো হলো মিষ্টিকুমড়া, তরমুজ, চালকুমড়া। এ ফসলগুলোর শারীরিক বৃদ্ধি ও ফুল-ফল উৎপাদনের পুরো বা অধিক সময় চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়ে অর্থাৎ খরিপ-১ মৌসুমে হয়ে থাকে। এসব ফসলের জন্য অধিক তাপ ও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। এছাড়া মাঝারি ধরনের সেচ দ্বারা এসব ফসলের পানির চাহিদা পূরণ করতে হয়। এসব ফসলের মৌসুমে বৃষ্টিপাত বেশি হয়। ঝড়, বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কা বেশি থাকে। এ মৌসুমে রোগ পোকার আক্রমণ বেশি হয়।
সুতরাং বলা যায়, তালিকা-১ ও তালিকা-২ এর ফসলগুলো উপরিউক্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে যথাক্রমে রবি ও খরিপ-১ মৌসুমের অন্তর্ভুক্ত।