1 Answers

রহিম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। সে খরিফ-১ মৌসুমে ফসল চাষ করে। যে মৌসুমের সময়সীমা মধ্য মার্চ থেকে মধ্য জুন পর্যন্ত বিস্তৃত তাকে খরিফ-১ মৌসুম বলে। রহিম আউশ ধান, মরিচ, মিষ্টিকুমড়া, ঝিঙ্গা, পটোল চাষ করেন, যা খরিফ-১ মৌসুমের ফসল। খরিফ-১ মৌসুম হলো গরমকাল। এ মৌসুমে গরম পড়ে। মাঝারি বৃষ্টি হয়, বাতাসের আর্দ্রতা মাঝারি থাকে। এছাড়া এ মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে খরা পরিস্থিতি বিরাজ করে, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়। ফলে বন্যা হতে পারে। সূর্যালোক বেশি থাকে। তবে মাঝে মাঝে আকাশ মেঘলা থাকে, ফসলের রোগ-পোকা বেশি হয়। ফসলে সেচ দিতে হয়। অতএব, রহিম সঠিক মৌসুমে তার ফসলগুলো চাষ করে।

4 views

Related Questions