1 Answers

উদ্দীপকের নজরুল মিয়া তার জমিতে ফুলকপি, বাঁধাকপি, আলু, পিয়াজ ইত্যাদি ফসল চাষ করেন যা উদ্যান ফসলের অন্তর্ভুক্ত।

জলবায়ুর বিভিন্ন উপাদান যেমন- তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, কুয়াশা ইত্যাদি উদ্যান ফসলকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। প্রতিটি ফসলের জন্য নির্দিষ্ট তাপমাত্রা দরকার। শীতকালীন উদ্যান ফসলের জন্য উপযোগী তাপমাত্রা হচ্ছে ২৫-৩০° সে. এবং গ্রীষ্ম ও বর্ষাকালীন উদ্যান ফসলের জন্য উপযোগী তাপমাত্রা ০০-৩৫° সে.। উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে সামান্য পরিমাণ বৃষ্টিপাত হয়। এ সময় আলু, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি কম পানি পছন্দকারী ফসল চাষ করা যায়। ফসলের প্রাথমিক বৃদ্ধি পর্যায়ে উচ্চ জলীয়বাষ্প সহায়ক ভূমিকা রাখে। অধিকাংশ শাকসবজির জন্য ৮৫-৯০% আর্দ্রতা প্রয়োজন। এছাড়াও বায়ু প্রবাহ ও চাপ উদ্যান ফসলের সালোক সংশ্লেষণ, পরাগায়ন ইত্যাদিকে প্রভাবিত করে। শিশির ও কুয়াশা বেড়ে গেলে আলুর মড়ক রোগ বেড়ে যায় যা উৎপাদন হ্রাস করে।

অতএব, জলবায়ু উদ্যান জাতীয় ফসলের উপর উল্লিখিত প্রভাব বিস্তার করে।

5 views

Related Questions