1 Answers
উদ্দীপকের অভিকের দেখা ফসলটি হলো পাট। পাট উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার ফসল। পাটের জমি চাষ থেকে শুরু করে আঁশ গুদামজাত পর্যন্ত সব কাজই আবহাওয়া দ্বারা নিয়ন্ত্রিত। এ ফসলটির উৎপাদন ভালো হওয়ার জন্য মাটিতে পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা থাকা প্রয়োজন। বৃষ্টিপাত বেশি হলে মাটির আর্দ্রতা বেশি থাকে, যা আবহাওয়া দ্বারা নিয়ন্ত্রিত। সময়মতো বৃষ্টি না হলে জমি চাষ বা বীজ বপন কোনোটিই ঠিক সময়ে হয় না। গাছের দৈহিক বৃদ্ধির সময় একান্তরভাবে বৃষ্টিপাত ও রোদ উচ্চ ফলনে সহায়ক। অধিক বৃষ্টিতে আবার মাঠের প্রায় সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। কোনো কোনো সময় অতিবৃষ্টিতে ফসলের মাধ্যমিক পরিচর্যা, কাটা, আঁশ ছাড়ানো ও শুকানো সম্পন্ন হয় না, ফলে ফলন ও গুণাগুণ দুই-ই বহুলাংশে হ্রাস পায়। বায়ুর অধিক আর্দ্রতায় নানা পোকামাকড় ও রোগের প্রাদুর্ভাব ঘটে। তাই কখনো কখনো গুদামজাত করা আঁশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
অতএব আলোচনা থেকে বলা যায়, অভিকের দেখা ফসলের ওপর আবহাওয়া ও জলবায়ুর ব্যাপক প্রভাব রয়েছে।