1 Answers
আবহাওয়া হলো প্রতিদিনের প্রতিমূহূর্তের বায়ুমণ্ডলের অবস্থা। অন্যদিকে জলবায়ু হলো বায়ুমণ্ডলের ২০-৩০ বছরের গড় অবস্থা।
আবহাওয়া অল্প সময়ের পরিস্থিতির ফলাফল কিন্তু জলবায়ু দীর্ঘ সময়ের পরিস্থিতির ফলাফল। আবহাওয়া মোট সূর্যালোক ঘন্টার ওপর নির্ভর করে। অন্যদিকে, জলবায়ু মোট সূর্যালোক ঘন্টা ও দিনের দৈর্ঘ্য উভয়ের ওপর নির্ভর করে।
আবহাওয়া দ্বারা কোনো নির্দিষ্ট এলাকায় মাটির গঠন নিয়ন্ত্রিত হয় না। কিন্তু কোনো নির্দিষ্ট এলাকায় মাটির গঠন ও স্থায়ী গুণাবলি জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়।
7 views
Answered