1 Answers
জমিতে গন্ধক (সালফার) প্রয়োগ করে ক্ষারীয় মাটি সংশোধন করা হয়। মাটিতে সালফার প্রয়োগ করলে তা জারিত হয়ে সালফিউরিক এসিড তৈরি করে। এই এসিড পুনরায় সোডিয়াম বাইকার্বনেটের সাথে যুক্ত হয়ে সোডিয়াম সালফেটে রূপান্তরিত হয়। পরবর্তীতে সোডিয়াম সালফেট পানি নিষ্কাশনের মাধ্যমে দূর করা যায়। এভাবে গন্ধক ক্ষারীয় মাটি সংশোধনের কাজে লাগে।
5 views
Answered