1 Answers
মাটির উর্বরতা বৃদ্ধিতে কেঁচোর ভূমিকা ব্যাপক।
কেঁচো মাটিকে আলগা, ঝুরঝুরে, ফাঁপা ও নরম রাখে বলে মাটির গভীরে আলো-বাতাস ও পানি সহজে প্রবেশ করতে পারে। কেঁচোর বিষ্ঠায় বহুবিধ রাসায়নিক পদার্থ, উৎসেচক, নাইট্রোজেন আবদ্ধকারী নাইট্রিফাইং ও অ্যামোনিফাইং ব্যাকটেরিয়াসহ অনেক ধরনের জীবাণু ও উদ্ভিদ বৃদ্ধির সহায়ক ইনডোল যৌগ উপস্থিত থাকে। ফলে মাটিতে জৈব পদার্থ যুক্ত হয়, পানি ধারণ ক্ষমতা বাড়ে এবং মাটি উর্বর হয়।
5 views
Answered