1 Answers

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো ভার্মিকম্পোস্ট। মাটির পুষ্টি বৃদ্ধিতে কেঁচোর ভূমিকা ব্যাপক। কেঁচো মাটিকে আলগা, ঝুরঝুরে, ফাঁপা ও নরম রাখে বলে মাটির গভীরে আলো - বাতাস ও পানি সহজে প্রবেশ করতে পারে। কেঁচোর বিষ্ঠায় বহুবিধ রাসায়নিক পদার্থ, উৎসেচক, নাইট্রোজেন আবদ্ধকারী নাইট্রিফাইং ও অ্যামোনিফাইং ব্যাকটেরিয়াসহ অনেক ধরনের জীবাণু ও উদ্ভিদ বৃদ্ধির সহায়ক ইনডোল যৌগ উপস্থিত থাকে। ফলে মাটিতে জৈব পদার্থ যুক্ত হয়, পানি ধারণ ক্ষমতা বাড়ে এবং মাটি উর্বর হয়। এ ছাড়া সাধারণ মাটি থেকে কেঁচোর মলে  ব্যাকটেরিয়া, জৈব পদার্থ, নাইট্রোজেন, সহজলভ্য ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস থাকে, এসব অত্যাবশ্যকীয় উপাদান বেশি থাকে যা মাটির জন্য খুবই উপকারী।

অতএব, উল্লিখিতভাবে মাটির পুষ্টি বৃদ্ধিতে কেঁচো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

5 views

Related Questions