1 Answers

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি সংস্কৃতি সম্পর্কিত সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের সাথে সম্পর্কিত। 

সমাজবিজ্ঞানী উইলিয়াম এফ. অগবার্ন ১৯২২ সালে তার 'Social Change' নামক গ্রন্থে 'সাংস্কৃতিক ব্যবধান তত্ত্ব' প্রদান করেন। এ তত্ত্বের মূল কথা হলো, আধুনিক সংস্কৃতির সব অংশ সমান তালে একই গতিতে অগ্রসর বা পরিবর্তিত হয় না। এর একটি অংশ দ্রুতগতিতে অগ্রগামী হলেও অন্যটি অনিবার্যভাবে পিছিয়ে পড়ে। সাধারণত সংস্কৃতির বস্তুগত অংশ পরিবর্তনশীল এবং অধিক অগ্রসরমান। কিন্তু অবস্তুগত সংস্কৃতি বস্তুগত সংস্কৃতির ন্যায় দ্রুত অগ্রসর বা পরিবর্তিত হতে পারে না।

উদ্দীপকের ডা. ফয়সালের কর্মরত ক্লিনিকের ক্ষেত্রে দেখা যায়, এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি পর্যাপ্ত পরিমাণে থাকলেও তা ব্যবহার করার মতো দক্ষ লোকের খুব অভাব। এছাড়া হাসপাতাল থাকা সত্ত্বেও এলাকার মানুষ এখনো সনাতন চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে। অর্থাৎ, এখানে বস্তুগত সংস্কৃতির উন্নয়ন ঘটলেও অবস্তুগত সংস্কৃতির এখনো উন্নয়ন ঘটেনি। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের পরিস্থিতি সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রায়োগিক দিক ফুটিয়ে তুলেছে।

6 views

Related Questions